শিরোনাম
শনি. মার্চ ৭, ২০২৬

হালুয়াঘাটে বাংলাদেশী মানসিক প্রতিবন্ধীকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী বিএসএফ

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএসএফের গুলিতে আব্দুল জলিল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি আরী মাহমুদ বলেন, নিহত আব্দুল জলিল মানসিক প্রতিবন্ধী। কখন এ ঘটনা ঘটেছে সঠিক জানি না। আমি খবরটি শুনেছি মঙ্গলবার দুপুর ১২টার দিকে।

নিহত আব্দুল জলিল উপজেলার গোবরাকোড়া ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাই কী কারণে তিনি সীমান্ত এলাকায় গিয়েছিলেন তা সঠিক বলা যাচ্ছে না। পরে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে বলেও জানান ওসি আরী মাহমুদ।

এ ঘটনায় কড়ইতলী বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ জানান, দুই দেশের বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে।দ্রুতটি লাশটি দেশে আনার চেষ্টা করা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *