শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

১১ ঘণ্টার বৈঠক, চীনের কাছে যেসব দাবি জানাল ভারত

লাদাখের গলওয়ান উপত্যকায় গত ১৫ জুন চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় সেনার। এতে কর্নেল-মেজরসহ ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। আহত হন আরও ৭৬ জন সেনা।

সেই ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠকে বসেন দুদেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সেনা কর্মকর্তারা। টানা ১১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয় দুপক্ষের মধ্যে। সরকারিভাবে কোনো পক্ষই ওই বৈঠক নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

তবে সেনার সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,পূর্ব লাদাখের চুসুল লাগোয় মলডো অঞ্চলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।

এ আলোচনায় সেনাবাহিনী পেছানোর পাশাপাশি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর স্থায়ী বাঙ্কারসহ বিভিন্ন নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়ে নীতিগতভাবে চীনের সেনাবাহিনী সম্মতি জানিয়েছে বলে সেনা সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আনন্দবাজার।

এ ছাড়াও চীনা বাহিনীর কম্যান্ডারদের সঙ্গে বৈঠকে ভারত বেশ কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে ভবিষ্যতে যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে, সেজন্য প্যাংগং সংলগ্ন এলাকা থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে চীনকে। এ ছাড়া গোগরা, দেপসাং এবং পূর্ব লাদাখের চুসুলেও সব সামরিক নির্মাণ বন্ধ রাখার দাবি জানিয়েছে ভারত।

সেইসঙ্গে যেভাবে কাঁটা লাগানো রড দিয়ে আঘাত করে এবং পাথর ছুড়ে ভারতীয় সেনার ওপর হামলা চালিয়েছে চীনা বাহিনী, তারও তীব্র নিন্দা করা হয়েছে বৈঠকে। তবে দুপক্ষের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি।

এদিকে, এত সহজে পূর্ব লাদাখে শান্তি ফেরানো সম্ভব হবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে, সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *