শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

অবস্থা খারাপ, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭ লক্ষ মানুষ

দিসপুর: আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭ লক্ষ মানুষ। যদিও রবিবার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। বন্যার জেরে মারাত্মক ক্ষতিগ্রস্থ ১৭ টি জেলা।

অসম রাজ্য বিপর্যয় পরিচালন কমিটি (এএসডিএমএ)র প্রতিবেদন জানাচ্ছে, ধেমাজি, বিশ্বনাথ, চিরং, দারং, নলবাড়ী, বরপেটা, কোকরাঝার, ধুবড়ি, দক্ষিণ সালমারা, গোলপাড়া, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, মরিগাঁ, নাগাঁ, গোলাঘাট, জোড়াহাট এবং তিনসুকিয়া এলাকায় বন্যার জেরে ৬.৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বারপেটাতে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে প্রায় ৩.৯৮ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। দক্ষিণ সালমারাতে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ৮৭ হাজার।

একটি বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে চারটি জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসন ও স্থানীয় মানুষ ২১০ জনকে উদ্ধার করেছে।

শনিবার অবধি ১৮ টি জেলা জুড়ে ১০.৭৫ লক্ষেরও বেশি মানুষ বন্যার জেরে অসুবিধার মধ্যে পড়েছেন। চলতি বছরের বন্যায় ও ভূমিধসের মধ্যে এখন পর্যন্ত মোট ৬১ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ৩৭ জন বন্যার জেরে মারা গিয়েছেন এবং ২৪ জন ভূমিধসের কারণে মারা গেছেন।

বর্তমানে জানা যাচ্ছে, ১০৭৩ টি গ্রাম এখনও জলের তলায় ও ৪৫ হাজার হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *