শিরোনাম
রবি. ফেব্রু ৮, ২০২৬

অসমে কমছে করোনা সংক্রমিতের সংখ্যা, বৃহস্পতিবারও কোনও রোগীর মৃত্যু নেই

সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: বৃহস্পতিবারও অসমে করোনায় আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। অসমবাসীকে এই সুখবর দিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। আজ রাতে তাঁর টুইটার হ্যান্ডলে এই খবর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা জানান, এদিন ২৭,৯৫৯টি নমুনা পরীক্ষায় নতুন মোট ৩১৩ জনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১.১২ শতাংশ। বুধবার এই হার ছিল ১.৩১ শতাংশ। গতকাল কামরূপ মেট্রো জেলার সর্বাধিক ১০১ জনকে আক্রান্ত বলে শনাক্ত করা হষ়েছিল। আজ কামরূপ মেট্রো জেলার ৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। আজকের ৩১৩ জনকে নিয়ে অসমে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৮,০৫৪।

টুইটে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আজ ৭৬১ জন করোনা সংক্ৰমিতকে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। এ নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন মোট ১,৯৯,৪৫৫ জন। শতাংশের হিসাবে সুস্থের হার ৯৫.৮৬। তবে এখনও সক্রিয় করোনাক্রান্ত রয়েছেন মোট ৭,৬৬২ জন, জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রসঙ্গত, করোনা ভাইরাসে সংক্ৰমিত হয়ে অসমে এ পর্যন্ত মোট ৯৩৪ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুর হার ০.৪৫ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *