শিরোনাম
শুক্র. ফেব্রু ৬, ২০২৬

আকামা নবায়নের জটিলতা নিরসন চায় কুয়েত প্রবাসীরা

কমিউনিটি নিউজ ডেস্ক: পাসপোর্টর মেয়াদ ১০ বছর করার দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বিভিন্ন পেশায় বর্তমানে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। দেশটির নিয়ম অনুসারে, শ্রমিকদের আকামা নবায়নে পাসপোর্টের মেয়াদ ১ বছর পূর্ণ থাকতে হয়। বর্তমানে ৫ বছর মেয়াদি পাসপোর্টে ৪ বছর আকামা লাগাতে পারেন প্রবাসীরা।

এদিকে প্রবাসীদের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত পাসপোর্ট সেবা দিতে আঞ্চলিক শাখা অফিস হ্যাপি সেন্টার চালু করেছে বাংলাদেশ দূতাবাস। করোনার সময়ে পাসপোর্ট নবায়নে ৩ মাস সময় লাগলেও এখন সব কিছু স্বাভাবিক হওয়ার পরেও প্রবাসীরা পাসপোর্ট নবায়ন করতে আড়াই থেকে তিন মাস অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশিরা।

দেশটিতে কর্মরত প্রবাসীদের পাসপোর্ট তাদের মালিকের কাছে জমা দিতে হয়। নিদিষ্ট সময়ে দেশে ছুটিতে যাওয়ার আগ মুহূর্তে অথবা নবায়ন করতে শ্রমিকদের হাতে পাসপোর্ট দেওয়া হয়। যার কারণে অনেক প্রবাসী পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের সময় ভুলে যায়। তাই সময়মত আকামা নবায়ন করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে প্রবাসীদের।

প্রবাসীদের ভোগান্তি কমাতে জরুরী ভিত্তিতে অনেক সময় হাতে লিখে বাড়িয়ে দেওয়া হয় পাসপোর্টের মেয়াদ। স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত করতে খরচ হয় অতিরিক্ত অর্থ, শ্রম ও সময়। এতে ভোগান্তিতে পড়ছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা। তাই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা দাবি জানিয়েছেন কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা।

দেশটিতে কর্মকরত হাসান নামের এক প্রবাসী বলেন, ‘পাসপোর্ট মালিকের কাছে থাকায় তার মেয়াদ শেষ কবে জানা ছিল না। মালিক আকাম লাগাতে পারেনি বলে আমাকে তাড়াতাড়ি পাসপোর্ট নবায়ন করে নিয়ে আসতে বলে। আমি পাসপোর্ট নবায়ন করতে দিলে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার সময় দিয়েছে আড়াই মাস। জরুরি প্রয়োজন বলায় পুরাতন পাসপোর্টে হাতে লিখে মেয়াদ বাড়িয়ে দিয়েছে দূতাবাস। সেটা সত্যায়িত করতে লেগেছে বাড়তি টাকা।’

কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আশিকুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনা অনুসারে এম আরপি পাসপোর্ট মেয়াদ ৫ বছর থাকবে। ই পাসপোর্টের মেয়াদ ৫ বছর ও ১০ বছর দুইটাই থাকবে। যার যেটা প্রয়োজন করতে পারবে। শিগগিরই পাসপোর্ট চালু হলে প্রবাসীদের ১০ বছরের আশা পূরণ হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *