শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

আগামীকাল পবিত্র শবে মেরাজ

আগামীকাল সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী।

ইসলাম ধর্মমতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ৫১ বছর বয়সে মিরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান।

নবী করিম (সা.) মিরাজের রাতের এই ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবে মেরাজ পালন করেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবে মেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে কাল বেলা দেড়টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’ এর গুরুত্ব ও তাত্পর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *