শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

আজ থেকে মিলবে বিআরটিসির আগাম ঈদ টিকিট

জ্যেষ্ঠ প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসির বিভিন্ন ডিপোতে আজ (১ জুলাই) থেকে ঈদযাত্রার টিকিট পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিআরটিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে বিশেষ সার্ভিস চলবে। ঈদের পর ১২ জুলাই পর্যন্ত সেবা চালু থাকবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে।

মতিঝিল বাস ডিপো থেকে খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট পাওয়া যাবে।

কল্যাণপুর বাস ডিপো থেকে মিলবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টিকিট পাওয়া যাবে।

গাবতলী ডিপো থেকে আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের টিকিট পাওয়া যাবে।

জোয়ারসাহারা বাস ডিপো থেকে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট পাওয়া যাবে।

মিরপুর বাস ডিপো থেকে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের টিকেট পাওয়া যাবে।

মোহাম্মদপুর বাস ডিপো থেকে শরিয়তপুর ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকিট পাওয়া যাবে।

গাজীপুর বাস ডিপো থেকে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের টিকিট পাওয়া যাবে।

যাত্রাবাড়ী বাস ডিপো থেকে ঢাকা-রংপুর, শরিয়তপুর, রুটের টিকিট পাওয়া যাবে।

নরসিংদী বাস ডিপো থেকে নরসিংদী-মাদারিপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকিট পাওয়া যাবে।

নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট পাওয়া যাবে।

কুমিল্লা বাস ডিপো থেকে ঢাকা-রংপুর রুটের টিকিট পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *