শিরোনাম
বৃহঃ. মার্চ ১২, ২০২৬

আজ থেকে শুরু হল গঙ্গায় কলকাতা ভ্রমণ

কলকাতা: অনেকেই বলে কলকাতার প্রতিটি ইটে লেখা আছে কিছু না কিছু ইতিহাস। শুধু ইট কেনও কলকাতার প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে আছে নানান ধরনের ইতিহাস। আর তাই আজ বৃহস্পতিবার থেকে শুরু হল লঞ্চে চড়ে কলকাতার ঐতিহাসিক ঘাট ভ্রমণ।

আজ ১ অক্টোবর থেকে কলকাতায় চালু হল হেরিটেজ এই ক্রুজ পরিষেবা। এই লঞ্চে চড়ে কলকাতার ঐতিহাসিক ঘাটগুলি দেখা ও তাদের ইতিহাস শোনা যাবে। দেখানো হবে ২০ টি ঘাট। সঙ্গে গঙ্গা আরতি। সপ্তাহের সাতদিনই এই ঐতিহাসিক ট্যুরের ব্যবস্থা রাখা হচ্ছে। তবে সোম থেকে শুক্রবার বিকেল ৪টে ও সন্ধে ৬টা। অন্যদিকে শনি ও রবিবার বেলা ১২টা, দুপুর ২টো। আবার ৪টে ও সন্ধে ৬টা। লঞ্চযাত্রা মিলিনিয়াম পার্ক শুরু হয়ে শেষ হচ্ছে মিলিনিয়াম পার্ক জেটিতেই । এমনকি যাত্রা পথে চলবে রবীন্দ্র সংগীত। টিকিটের মূল্যেই মিলবে পানীয় জল, শৌচাগার। জলপথে ভ্রমণের এই ব্যবস্থা করেছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। ৯০ মিনিটের যাত্রার টিকিট মিলবে এখানেই। তবে, করোনা-আবহে লঞ্চে রাখা হয়েছে স্যানিটাইজেশন ও থার্মাল স্ক্রীনিং। একসঙ্গে ভ্রমণ করতে পারবেন ১৫০ জন। পায়েল / কাকলি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *