শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

আন্দামান দ্বীপপুঞ্জ কাঁপল ৪.০ মাত্রার মৃদু ভূমিকম্পে

পোর্ট ব্লেয়ার: গতম বুধবার মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। বুধবার সকাল ৪.৫৬ মিনিট নাগাদ স্বল্প তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, বুধবার সকাল ৪.৫৬ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল ১২.৫৪ অক্ষাংশ এবং ৯৩.৩৬ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৮০ কিলোমিটার গভীরে।

এনসিএস জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিগলিপুর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যাম্পবেল বে থেকে ৬১৮ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা অনেকটাই কম ছিল। তাই ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *