শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

আফ্রিকা থেকে প্রবাসীদের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মো: আল আমিন খান, ঢাকা: বর্তমানে আতঙ্কের অন্য আরেক নাম হচ্ছে ওমিক্রন। গোটা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করছে। বাংলাদেশ সরকারও বর্তমানে সতর্ক প্রতিরোধ নিয়ে। আর আফ্রিকা থেকে এ মুহূর্তে বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী পরিষ্কারভাবে বলেন, আফ্রিকা দেশ থেকে বা দক্ষিণ আফ্রিকা থেকে এই মুহূর্তে কেউ যেন না আসে। আর তাদের সঙ্গে আমাদের যাতে কোনো ফ্লাইট না থাকে সে বিষয়েও কড়াভাবে বলেন।

আর এ ছাড়া অন্য যেসব দেশে এখনও ইনফেকটেড হয়নি, তাঁরা করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। বাংলাদেশ সরকার সতর্ক হচ্ছে। কিন্তু যেসব দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখান থেকে কেউ এলে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। এবং করোনা টেস্টের ফল ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার পরিবর্তে ৪৮ ঘণ্টা বা ২৪ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে।

বর্ডারে মনিটরিং জোরদার আর পরীক্ষার ব্যবস্থা আরও বেশি, সেখানেই কোয়ারেন্টিনের ব্যবস্থা আরও বৃদ্ধি করতে বলা হয়েছে। এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রত্যেকটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে। বিদেশ থেকে কেউ এলে তাঁরা যাতে বাইরে কারও বাড়িতে না যেতে পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। আর প্রয়োজনে তাঁদের বাড়িতে পতাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। জানান মন্ত্রী।

গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তাঁদের ট্রেসিং করার চেষ্টা করেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা নিজেদের যে ঠিকানা দিয়েছেন, সেটিও ভুল দিয়েছেন এমন তথ্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এতে তো বিপদ বাড়ার আশঙ্কা আছে!

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী তথ্য গুলো জানান। মন্ত্রী বলেন, গত এক মাসে ২৪০ জন এসেছেন সাউথ আফ্রিকা থেকে। কিন্তু তাঁদের ট্রেসিং করার চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁরা যে ঠিকানা দিয়েছেন, সেটিও ভুল দিয়েছেন এমন তথ্য দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *