শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১২, ২০২৬

আর্মেনিয়ার হাত থেকে ১৯৩ বসতি মুক্ত করল আজারবাইজান

আর্মেনিয়ার দখল থেকে ১৯৩ বসতি দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। রোববার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে এসব অঞ্চল দখল করা হয়।

এক টুইট বার্তায় বলা হয়, গর্বিত আজারবাইজানের সেনাবাহিনী অধিকৃত হওয়া তাদের অঞ্চল রক্ষা অব্যাহত রেখেছে।

২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। ১০ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়।

আজারবাইজানের চিফ প্রসিকিউটর অফিস জানিয়েছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ৯১ বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন। এরমধ্যে ১১ শিশু ও ২৭ জন নারী রয়েছেন। এছাড়া হামলায় ৪০০ জনের বেশি আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ নবজাতক, ৩৬ শিশু ও ১০১জন নারী রয়েছেন।

আর্মেনিয়ার হামলায় অন্তত আড়াই হাজার ঘরবাড়ি, ৯২টি অ্যাপার্টমেন্ট এবং ৪২৮টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *