শিরোনাম
শনি. ফেব্রু ১৪, ২০২৬

আসামের কাছাড়ে বার্মিজ গরু বোঝাই ট্রাক আটক, ধৃত ১

আসাম নিউজ ডেস্ক: আসামের কাছাড় জেলার ধোলাই এলাকায় পুলিশ বার্মিজ বংশোদ্ভূত গবাদি পশু বোঝাই একটি ট্রাক আটক করেছে। অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ একজনকে আটক করেছে।

রিপোর্ট অনুযায়ী, অবৈধভাবে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছে গোপন সূত্ৰে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সন্দেহজনক ট্রাক তল্লাশি করে পুলিশ বার্মিজ বংশোদ্ভূত আটটি গবাদি পশু উদ্ধার করেছে। গরুগুলি মিয়ানমার থেকে মিজোরাম হয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু তার আগেই ধরে ফেলে পুলিশ।

সূত্ৰের খবর, আন্তর্জাতিক বাজারে গরুগুলির মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *