আসাম নিউজ ডেস্ক: অসমের তিনসুকিয়ার ককোপাথারে শুক্ৰবার সেনা পুলিশ এবং আলফা (স্বা) মধ্যে গুলিবর্ষণ হয়। গোলাগুলিতে একজন নিহত হয়েছে। চারজন আহত হয়েছে। ককোপথারের দপথারে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, দুজন পালিয়ে গেছে। তাদের খোঁজ অব্যহত রখেছে পুলিশ। আলফা (স্বা) এর দলটিতে ৫ থেকে ৬ জন ছিল বলে জানা গেছে।
আরও জানা গেছে আলফা স্বাধীনের দুধর্ষ রূপম অসমের নেতৃত্বে ওই চার থেকে পাঁচ জনের একটি দল এসেছিল। রিংকু অসম, মৃগাংক অসম, উদয় অসম দলটিতে ছিল।
রিংকু অসমের শরীরে গুলির আঘাত লেগেছে বলে জানা গেছে। পুলিশের গুলিতে মারা গেছে যে, তার নাম এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি। দলটি দুটো ব্যাগ ফেলে রেখে গেছে। ব্যাগ দুটিতে গ্ৰেনেড রয়েছে বলে জানা গেছে। প্ৰকাশ্য দিবালোকে হয়ে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

