শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামের মান্দারদিসাতে পুলিশের তল্লাশিতে ডিএনএলএ ক্যাডার সহ আটক তিন যুবক

পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের ডিমা হাসাও পুলিশের তল্লাশি অভিযানে আটক আত্ম সমর্পণকারী ক্যাডার সহ তিন যুবক। গতকাল পার্বত্য জেলার লাংটিং থানার অন্তর্গত সীমান্তবর্তী মান্দারদিসাতে পুলিশের রুটিন তল্লাশিতে পুলিশের জালে পড়ে তিন যুবক। বর্তমানে লাংটিং পুলিশের জিম্মায় রয়েছে এবং পুলিশ টানা জেরা করছে।

তিন যুবকক্রমে থাংজয় লাপঠাই, ডিজয় দিব্রাগেডে এবং জয়ম্যান হাফলংবার। এদের একযুবকের বাড়ি হারাঙ্গাজাওয়ের গাজাও গ্রামে এবং বাকি দুই যুবকের বাড়ি লাংটিঙের গেরাশো গ্রামে। রবিবার বিকেলে মান্দারদিসার ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়কের উপর পুলিশের তল্লাশি চলার সময় তিন সন্দেহযুক্ত যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এদের একজন সম্প্রতি উগ্রপন্থী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)র ক্যাডার হিসেবে আত্মসমর্পণ করেছে। পুলিশের সন্দেহ বাকি দুই যুবক মূলস্রোতে ফিরে আসা ডিএনএলএ সদস্যের সঙ্গে উগ্রপন্থী সংগঠন ডিএনএলএতে যোগ দিতেই যাচ্ছিল। লাংটিং থানার ওসি নারায়ণ শইকিয়া মান্দারদিসাতে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানান যে তিন যুবকের কথাবার্তা তথা গতিবিধির উপর আমাদের সন্দেহ ছিল। তাছাড়া এক যুবক উগ্রপন্থী সংগঠন ডিএনএলএর সদস্য। তবে তাদের কাছ থেকে কোনো ধরনের আপত্তিকর কিছু পাওয়া যায় নি।

উল্লেখ্য, ডিমাসা উগ্রপন্থী সংগঠন ডিএনএলএর প্রায় শতাধিক নেতা ক্যাডার সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে মূলস্রোতে ফিরে এসেছে।এরমধ্যে অসমের ডিমা হাসাও জেলার খেপ্রেতে গত ১৩ নভেম্বর ৪৭ জন ক্যাডার অস্ত্র সমর্পণ করে মূলস্রোতে ফিরে আসার বিপরীতে গত মঙ্গলবার অর্থাৎ ২৩ ডিসেম্বর অনুরূপ কার্বি আংলঙের ধনসিড়িতে ৬৭ জন ক্যাডার অস্ত্র সমর্পণ করে মূলস্রোতে আসে।

অবশ্য ডিএনএলএ গোষ্ঠীর মূলস্রোতে ফিরে আসার অনুষ্ঠান অব্যাহত থাকার সময় মান্দারদিসায় তিন যুবকের আটকের খবর তাৎপর্যপূর্ণ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *