শিরোনাম
শনি. ফেব্রু ১৪, ২০২৬

আসামের হাফলং বিধানসভা সমষ্টির চূড়ান্ত ফটো ভোটার তালিকা প্রকাশ, তিন সহস্রাধিক নতুন নাম অন্তর্ভুক্ত

পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের অন্যান্য জেলার পাশাপাশি পার্বত্য ডিমা হাসাও জেলার হাফলঙে বুধবার ফটোযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ডিমা হাসাও জেলার জেলা শাসক তথা জেলা রিটার্নিং অফিসার নাজরিন আহমেদ জেলাশাসকের ভিডিও কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

এদিন সকাল দশটায় আনুষ্ঠানিক ভাবে ভোটার তালিকা প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকার বিভিন্ন তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তিনি বলেন ভোটার তালিকা জেলা নির্বাচনী কার্যালয় ছাড়া হাফলং বিধানসভা সমষ্টির ২৪২টি বুথের সংশ্লিষ্ট বিএলওর কাছে উপলব্ধ হবে।

এছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন ভোটার হেল্পলাইনের মাধ্যমেও তালিকাটি ডিজিটালভাবে দেখা যাবে। নতুন ভোটার তালিকা অনুযায়ী হাফলঙের মোট ভোটার ১৪৮৯৮২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৭৪৫৪৯ জন এবং মহিলা ভোটার ৭৪৪৪৩ জন।

নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ভোটারের সংখ্যা ৩১৯৮ জন। বাদ পড়েছে ২০০০ জনের নাম। ২০২১ সালের ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। উল্লেখ্য ২০১১ সালের জনগণনা অনুযায়ী পার্বত্য ডিমা হাসাও জেলার মোট জনসংখ্যা ২১৪১০২ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *