শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামে কোভিড আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৮৬,০৫২, মৃত্যু ২২১ জনের, সক্রিয় ২২,৭০৮ জন

গুয়াহাটি (অসম) : গত ২৪ ঘণ্টায় অসমে ২,৭৭২ কোভিড-১৯ মুক্ত হলেও নতুন করে আরও ১,৭৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া গতকাল থেকে শুক্রবার এই খবর লেখা পর্যন্ত মৃত্যুবরণ করেছেন আরও আটজন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২২১, মোট আক্রান্তের সংখ্যা ৮৬,০৫২ এবং সংক্রমণমুক্ত হয়েছেন ৬৩,১২০ জন। এখনও সক্ৰিয় রোগী রয়েছেন ২২,৭০৮ জন। তাঁদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা গতকাল রাতে পর পর দুটি টুইট আপডেটে বিস্তৃতভাবে এই তথ্যবালি দিয়ে জানিয়েছিলেন কোভিড টেস্টের তুলনায় পজিটিভের হার ৫.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৪,৩৭৬টি কোভিড টেস্টে এইসকল ব্যক্তিকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে।

নতুন পজিটিভদের মধ্যে কামরূপ মহানগর জেলার ৩৮৯, কাছাড়ের ১৭৫, ডিব্ৰুগড়ের ১১৬ এবং বরপেটা জেলার ১১২ জন রয়েছেন। এছাড়া বৃহস্পতিবার যে আটজনের মৃত্যু হয়েছে তাঁরা কামরূপ গ্রামীণ জেলার মীরা বেগম (৭০) ও সইফউদ্দিন আহমেদ (৪৮), বরপেটার মোক্তার হুসেন (৪৯), ডিব্ৰুগড়ের চক্ৰধর গগৈ (৪৮) ও চাও থার্সা নাংপুং (৬০), করিমগঞ্জের শুক্লা দত্ত (৬০), কারবি আংলঙে দরসিং তেরান (৪৫) এবং ধুবড়ির দীপক কুমার রাহা (৪৬)।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *