শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামে পুলিশ দিবসে আইপিএস নিম্বলকার বৈভব চন্দ্ৰকান্ত সহ ৭৯ জন আধিকারিক-জওয়ানকে জিপি-র পদক

গুয়াহাটি : ১ অক্টোবর অসম পুলিশ দিবস উপলক্ষ্যে আইপিএস আধিকারিক নিম্বলকার বৈভব চন্দ্ৰকান্ত সহ বিভিন্ন পদমর্যাদার আধিকারিক এবং জওযানকে ডিজিপি-র শংসাপত্র ও পদক প্রদান করা হয়েছে। শংসাপত্র ও পদকপ্রাপকের মধ্যে রাজ্য পুলিশে কৰ্তব্যরত ১৩ জন বিভিন্ন পদমর্যাদার আধিকারিক এবং জওয়ানকে প্ৰশংসাসূচক সোনার পদক এবং ৬৬ জন বিভিন্ন পদমর্যাদার আধিকারিক এবং জওয়ানকে প্ৰশংসাসূচক রৌপ্যপদক প্রদান করা হয়।

অসম পুলিশে কৰ্তব্যরত অবস্থায় বিশেষ সেবা প্রদানের জন্য এই সকল আধিকারিক এবং জওয়ানকে শংসাপত্র ও পদক দিয়ে স্বীকৃতি দিয়েছেন ডিজিপি। ডিআইজি আইপিএস অফিসার নিম্বলকার বৈভব চন্দ্ৰকান্তও ডিজিপি-র স্বর্ণপদক লাভ করেছেন। তিনি যখন বোকাখাতে ছিলেন, তখন গণ্ডারের চোরাশিকারির বিরুদ্ধে সফল অভিযান, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আলফা (স্বাধীন), কেপিএলটি, এনডিএফবি (এস) প্রভৃতি সন্ত্ৰাসবাদী সংগঠনের বিরুদ্ধে সফল তদন্ত ও অভিযানের জন্যই চন্দ্ৰকান্তকে শংসাপত্র ও পদক প্রদান করা হয়েছে। এসকেডি / অরবিন্দ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *