শিরোনাম
মঙ্গল. এপ্রি ৭, ২০২৬

আসাম পুলিশের এসআই পদে পরীক্ষার প্ৰশ্নপত্ৰ ফাঁসের তদন্তে কোনও আপস নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি: অসম পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) পদে আয়োজিত পরীক্ষার প্ৰশ্নপত্ৰ ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তে কোনও ধরনের আপস করা হবে না। পুলিশকে এর তদন্ত নিরপেক্ষ এবং নিষ্ঠা সহকারে করার জন্য কড়া নিৰ্দেশ দেওয়া হয়েছে। বুধবার মহানগরের শংকরদেব কলাক্ষেত্ৰের প্ৰেক্ষাগৃহে ২০২০ সালের মাধ্যমিকে ভালো ফলাফলকারী ছাত্ৰছাত্ৰীদের পুরস্কার দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। তখনই তিনি তাঁর গৃহীত অবস্থানের কথা স্পষ্ট করেছেন।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এ-ও বলেছেন, সংগঠিত এই ঘটনার সঠিক তদন্তের জন্য পুলিশকে আরও কিছু সময় দিতে হবে। রাজ্য পুলিশ ঘটনার সফল তদন্তে অনেকটা এগিয়েছে। প্ৰশ্নপত্ৰ ফাঁস করা এবং কেলেংকারির সঙ্গে জড়িতদের পুলিশ নিশ্চয়ই খুঁজে বের করে আনবে। এসআই পদে পরীক্ষা প্রার্থীরা যাতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের। তাই নতুন করে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে। নবপ্ৰজন্ম যাতে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পায় সেটাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, এসআই পরীক্ষার প্ৰশ্নপত্ৰ ফাঁস হওয়ার ১৫ মিনিটের মধ্যে পরীক্ষা বাতিল করা হয়েছে। অন্যান্য ক্ষেত্ৰে প্ৰথমে সাধারণ জনতার অভিযোগ আসে, তার পর সেটা সংবাদ মাধ্যমে প্ৰাকশ হয়। এর পর সরকার পদক্ষেপ গ্হণ করে। কিন্তু এক্ষেত্ৰে সেটা হয়নি। মুখ্যমন্ত্ৰী এই বিষয়টি আমজনতাকে জানাতে সংবাদ মাধ্যমের কাছে আহ্বান জানিয়েছেন। রিংকি / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *