শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

ইউক্রেনে গ্যাস লাইন উড়িয়ে দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রাশিয়ান সৈন্যরা। রবিবার স্থানীয় সময় ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে, ইউক্রেনের ‘স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন’। খবর, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে এই বিস্ফোরণ পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে ইউক্রেন সরকার। এর আগে, চেরনোবিল পরমাণু কেন্দ্র রুশ সেনার দখলে চলে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে যে ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, তাতে তীব্রশব্দে বিস্ফোরণের পর ছত্রাকের আকারে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীকে ফুলে উঠতে দেখা যায়।

তবে এই হামলায় গ্যাস সরবরাহ কতটা ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *