শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

ইউরোর গ্রুপ অব ডেথে ফ্রান্স-পর্তুগাল-জার্মানি

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। আগামী বছর জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে ইউরোপ সেরার লড়াই। তবে সাত মাসেরও বেশি সময় আগে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোর গ্রুপ পর্বের ড্র। যেখানে দেখা যাচ্ছে, কঠিন গ্রুপ তথা গ্রুপ অব ডেথে পড়ে গেছে তিন হেভিওয়েট ফ্রান্স-পর্তুগাল-জার্মানি।

নতুন ফরম্যাট অনুযায়ী ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা অনুষ্ঠিত হবে ২০২১ সালের জুন-জুলাইতে। নতুন ফরম্যাট হচ্ছে, নির্দিষ্ট কোনো স্বাগতিক দেশ থাকবে না। ঘুরে-ফিরে মোট ১২টি দেশে অনুষ্ঠিত হওয়া কথা ইউরো চ্যাম্পিয়নশিপ। মোট ২৪টি দলকে ভাগ করা হয়েছে ৬টি গ্রুপে। প্রতি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে দুই দেশের দুই শহরে।

সে হিসেবে ‘এফ’ গ্রুপেই পড়ে গেছে তিন হেভিওয়েট ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানি। ১৫ জুন মুখোমুখি সাক্ষাৎ হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বনাম জার্মানির টিমো ওয়ার্নারের। ১৯ জুন ক্রিশ্চিয়ানো রোনাদোর বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ২৩ জুন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম কিলিয়ান এমবাপে।

ইউরো ২০২১-এর সূচি ঘোষণা হওয়ার পর গ্রুপ অফ ডেথ এর চিত্রটা ঠিক এমনই। এক বছর আগের ডিসেম্বরে ইউরোর ড্রতে বিন্যাস হয়েছিল এই সূচি। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় টুর্নামেন্টটি। নতুন সূচি নির্ধারণ করা হয়, ২০২১ সালে শুরু হবে ১১ জুন থেকে। চলবে ১১ জুলাই পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনে।

টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হলেও গ্রুপ পাল্টানো জয়নি। ফলে গ্রুপ এফ-এর পাশে সেই গ্রুপ অব ডেথ এর তকমাটা থেকে যাচ্ছে। যে গ্রুপে রয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও হাঙ্গেরি।

বৃহস্পতিবার রাতে শেষ কয়েকটা দেশ নির্ধারিত হওয়ার পর আগামী বছরের ইউরোর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে উয়েফা। সেখানে দেখা যাচ্ছে, গ্রুপ অব ডেথ-এর প্রথম বড় দ্বৈরথটা হতে চলেছে ১৫ জুন। মিউনিখে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল নিজেদের ইউরো অভিযান শুরু করছে ১৫ জুন হাঙ্গেরির বিরুদ্ধে। ইতালি বনাম তুরস্ক ম্যাচ দিয়েই শুরু হবে ইউরো ২০২১। উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, রোমে।

ইউরো ২০২১ সালের গ্রুপিং:-

গ্রুপ ‘এ’ (রোম/বাকু) : তুরস্ক, ইতালি (স্বাগতিক), ওয়েলস, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘বি’ (কোপেনহেগেন/ সেন্ট পিটার্সবার্গ) : ডেনমার্ক (স্বাগতিক), ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া (স্বাগতিক)।

গ্রুপ ‘সি’ (আমস্টারডাম/বুখারেস্ট) : নেদারল্যান্ডস (স্বাগতিক), ইউক্রেইন, অস্ট্রিয়া, উত্তর মেসিডোনিয়া।

গ্রুপ ‘ডি’ (লন্ডন/গ্লাসগো) : ইংল্যান্ড (স্বাগতিক), ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড (স্বাগতিক), চেক রিপাবলিক।

গ্রুপ ‘ই’ (বিলবাও/ডাবলিন) : স্পেন (স্বাগতিক), সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া।

গ্রুপ ‘এফ’ (মিউনিখ/বুদাপেস্ট) : হাঙ্গেরি (স্বাগতিক), পর্তুগাল (বর্তমান চ্যাম্পিয়ন), ফ্রান্স, জার্মানি (স্বাগতিকত)।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *