শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা, নিহত ২৭

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে দেশটির বিপ্লবী গার্ডের সদর দফতরে জঙ্গি হামলায় ১১ জন ইরানি নিরাপত্তা বাহিনীসহ ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টেলিভিশন বলেন, ‘চাবাহার এবং রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দফতর দখলে ব্যর্থ হয়েছে।’

জাইশ আল-আদল বলেছে, ‘তারা শিয়া অধ্যুষিত ইরানে জাতিগত সংখ্যালঘু বেলুচিদের জন্য বৃহত্তর অধিকার এবং উন্নত জীবনযাপনের পরিস্থিতি চায়। এটি সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বেলুচেস্তানে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।’

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সংঘর্ষ হয়। এলাকাটি আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র মাদকদ্রব্য পাচারের অন্যতম ট্রানজিট রুট।

দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতরে হামলায় সন্দেহভাজন উগ্রবাদীরা অন্তত ১১ ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে এবং ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০ জন।

ডিসেম্বরে উগ্রবাদীরা রাস্ক শহরে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে।

এদিকে ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসির দুটি জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা করেন। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *