শিরোনাম
সোম. এপ্রি ৬, ২০২৬

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৪০ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৮৮ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *