শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

উইঘুর মুসলিম নির্যাতনে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চীনের শক্তিশালী পলিটব্যুরোর সদস্যসহ চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। ওই বিবৃতিতে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা জারি করায় চীনের পলিটব্যুরোর সদস্যসহ চার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

বিবৃতিতে আরও বলা হয়, পলিটব্যুরোর সদস্যদের বিরুদ্ধে উইঘুরে মুসলিমদের ওপর কঠোর নজরদারির অভিযোগ রয়েছে। তা ছাড়া একই কারণে অভিযুক্ত চীনের ওই চার কর্মকর্তা। তারা সংখ্যালঘু মুসলিমদের বন্দী করে, জোর করে অন্য ধর্মের শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন।

চেন কুয়াংগু নামে এক পলিটব্যুরোর সদস্য নিষেধাজ্ঞার এই তালিকায় আছেন। তিনি জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। বাকি তিনজন উইঘুরে প্রাদেশিক কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে বেইজিং।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *