শিরোনাম
সোম. ফেব্রু ২৩, ২০২৬

উখিয়ায় ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গা আটক

আরাকান নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উখিয়াস্থ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়া-আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে। অনেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা বিশেষ অভিযান শুরু করেছি। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় উখিয়ার বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, কেউ চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন বলে জানান।

ওসি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি শামীম হোসাইন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *