শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

একসঙ্গে নয় কেন পুরসভার ভোট, রাজ্য নির্বাচন কমিশনারকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকড়ের কড়া সুরে প্রশ্ন

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: কড়া স্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের। কলকাতা পুরভোটের দিন ঘোষণা হলেও পশ্চিমবঙ্গের বাকি পুরসভার নির্বাচন কবে! রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধানকড়। আজ, বৃহস্পতিবার সকালে ৪৫ মিনিট নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ। সেখানেই উঠে এসেছে পুরসভা ভোটের প্রসঙ্গ। তাঁর স্বরে কড়া ভাবটা ছিলই।

‘রাজ্যের সব পুরসভার ভোট কেন একসঙ্গে করা যাচ্ছে না?’ রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট চেয়েছিলেন। এবং একই দাবি রাজ্য বিজেপিরও। যদিও নির্বাচন কমিশন শুধু কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। জগদীপ ধনকড় মমতা সরকারের প্রতি বরাবরই বেশ কড়া। গতকাল রাজ্য নির্বাচন কমিশনর সৌরভ দাসকে রাজভবনে তলব করেছিলেন। আজ সকালে নির্বাচন কমিশনারকে রাজভবনে আসতে বলেছিলেন তিনি। এবং এদিন ঠিক সময়ে রাজভবনে পৌঁছে যান নির্বাচন কমিশনার সৌরভ দাস। গম্ভীর আলোচনাই হয় তাঁদের।

খুব অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কলকাতায় পুরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনারকে সাফ বলেছেন, ‘রাজ্যের সব পুরসভার ভোট কেন একসঙ্গে করা যাচ্ছে না?।’ কড়াসুরে রাজ্যপাল আরও বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে কোনও কাজ করবেন না’। বিরক্ত এবং একইসাথে সতর্ক করে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন। নির্বাচনী প্রচারও তুঙ্গে। ফুটছে রাজ্য। এদিকে বেছে-বেছে নিয়ে শুধু কলকাতা পুরসভাতেই নির্বাচন করানো নিয়ে প্রথম থেকেই রাজ্যবাসী দেখেছে ক্ষোভের কথা জানাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের সব পুরসভায়ই একসাথে মেটাতে চেয়েছিলেন তিনি। একসাথে নির্বাচন চেয়েছিলেন রাজ্যপাল ধনকড়। তবে মহামারি করোনার কথা মাথায় রেখেই আপাতত কলকাতাতেই পুরভোট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *