বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশের করোনা মহামারি পরিস্থিতি খুব স্বস্তিতে রাখেনি।গত ২৪ ঘণ্টায় দেশে মারণ করোনাভাইরাসে মারা গিয়েছেন ৫ জন। আর এ নিয়ে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৫৪ জনে।করোনা শনাক্তের সংখ্যাও হাজারের ঊর্ধ্বে।একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনে।
জানা যাচ্ছে, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই দেশের ঢাকা বিভাগের। তাদের তিনজন পুরুষ এবং দুজন নারী।এদিন, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৪৮ জন। এবং এখনো পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

