শিরোনাম
মঙ্গল. মার্চ ১০, ২০২৬

‘এটাই আমার শেষ নির্বাচন’, বিধানসভার ফল বেরনোর আগে ঘোষণা নীতিশ কুমারের

বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি এবার তার রাজনৈতিক জীবন থেকে অবসর নিতে চলেছেন? সম্প্রতি, বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় দফার ভোট প্রচারের দিনে বর্তমান মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন, তার থেকে এমনই সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক মহল। এদিন, রাজনৈতিক ভাষণ মঞ্চে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, বিহারের এই বিধানসভা নির্বাচনই হবে তার রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন!

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বিহারের পূর্ণিয়ায় একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করেন নীতিশ কুমার। বিহারের জেডিউ জোটের হয়ে ভোট প্রচার পর্বে নেমে বিহারের বাসিন্দাদের উদ্দেশ্যে রীতিমতো চরম পর্যায়ের শর্ত রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটাই আমার শেষ নির্বাচন, এবার আপনারা বলুন ভোট আমাকেই দেবেন কি না। যার শেষ ভালো তার সব ভালো।

নীতীশ কুমারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বভাবতই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এদিকে বিরোধীদের দাবি, রাজনৈতিক খেলা খেলছেন নীতিশ কুমার। এর আগে বিহারের দুই দফার নির্বাচনে বিহারের উন্নয়নের আশ্বাসকে হাতিয়ার করেই এগিয়েছেন নীতিশ কুমার। কিন্তু এবার অন্য খেলা খেলছেন। বিরোধীদের সাফ দাবি, বিহারবাসীর আবেগকে হাতিয়ার করে নির্বাচনে জিততে চাইছেন নীতিশ কুমার।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরজেডির মুখপাত্র মৃত্যু়ঞ্জয় যাদব বলেছেন, বিহারের শাসনভার সামলাতে নীতিশ কুমার কার্যত ব্যর্থ এবং ক্লান্ত। এখন তিনি রাজ্যবাসীর সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। আরজেডি নেতার দাবি, নীতিশ কুমার খুব ভালোমতোই জানেন, আসন্ন ১০ই নভেম্বর নির্বাচনের ফলাফল কি হতে চলেছে। তাই আগে থেকেই নিজ মুখে নিজের পরাজয় স্বীকার করে নিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *