শিরোনাম
মঙ্গল. মার্চ ১০, ২০২৬

এবার করোনায় আক্রান্ত র‌্যাব-প্রধান

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

বৃহস্পতিবার র‌্যাবের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র‌্যাব-প্রধানের আক্রান্ত হওয়ার খবর জানান।

তিনি বলেন, আপনারা জানেন তিনি (মামুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর জন্য এই অনুষ্ঠানে আসতে পারেননি।

র‌্যাব-প্রধান রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ আছেন বলে গণমাধ্যমকে জানান র‌্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

তিনি বলেন, র‌্যাব-প্রধান আবদুল্লাহ আল- মামুন বুধবার নমুনা পরীক্ষা করালে তার সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার উনাকে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভালোই আছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *