শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

এবার মিশা ও জায়েদকে আজীবনের জন্য বয়কট করা হবে: বদিউল আলম খোকন

প্রযোজক ও পরিবেশক সমিতির সদ্য সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু জানিয়েছেন, প্রযোজক সমিতি থেকে স্থগিত হওয়া সদস্য জায়েদ খানের অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচিত কমিটিকে বাতিল করেছে। অথচ এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাতজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে। সমিতির তৎকালীন প্রশাসক নির্বাচন দিয়েছেন বলেই নির্বাচন হয়েছে।

তারা আইন খতিয়ে না দেখেতো নির্বাচন দেননি। মন্ত্রণালয় তাদের কাছে নির্বাচন নিয়ে ব্যাখ্যা না চেয়ে এবং তাদের সঙ্গে আলোচনা না করে কমিটি বাতিল করতে পারে না। খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা মন্ত্রী মহোদয় এবং বাণিজ্য সচিবের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি।

আর সব আলোচনা হবে আগামী সোমবার। তাদের সঙ্গে আলোচনার পরই আমরা আপিল করব।’ তিনি বলেন, ‘আপাতত আমরা নীরব থাকতে চাই।’ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটিকে বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

জায়েদ খানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সেই অভিযোগের সত্যতা পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সেইসঙ্গে একজন উপসচিবকে সংগঠনটির প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি এফডিসি সংশ্লিষ্ট সংগঠনগুলো।

পাশাপাশি যে অভিযোগের জেরে কমিটি ভেঙ্গে দেয়ার আধ্যাদেশ জারি করেছে সে অভিযোগও সঠিক নয় বলে মন্তব্য করেছেন নেতারা। মিথ্যে অভিযোগ দেয়ায় জায়েদ খানের উপরও ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ও চলচ্চিত্রের ১৮ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা বদিউল আলম খোকন গণমাধ্যমকে বলেন, ‘যে অভিযোগের ভিত্তিতে প্রযোজক পরিবেশক সমিতির নতুন কমিটি ভেঙে দেয়া হয়েছে সেটি সত্যি নয়।

জানিনা বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসছি। দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘মিশা-জায়েদকে বয়কট করেছে সিনেমার ১৮টি সংগঠন। প্রযোজক সমিতির কমিটি না থাকলেও বাকী ১৭ সংগঠন আগের সিদ্ধান্তে অটল থাকবে। মিশা-জায়েদের বয়কট সিদ্ধান্ত বহাল রয়েছে। বরং মিথ্যে অভিযোগে চলচ্চিত্রের প্রধান সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জায়েদ খান বিষয়টি নোংরামির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। সেজন্য মিশা-জায়েদকে আজীবন বয়কট করা হবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *