শিরোনাম
বুধ. ফেব্রু ৪, ২০২৬

কংগ্রেসম্যান ভ্যান ড্রিউর সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মতবিনিময়

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান (রিপাবলিকান) জেফ ভ্যান ড্রিউর সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ। জেফ ভ্যানের নর্থফিল্ডস্থ অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, নিউ জার্সি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২ থেকে জেফ ভ্যান ড্রিউ নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক হাউজ কমিটির অন্যতম সদস্য জেফ ভ্যান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটির সহ-সভাপতি মো. দিদার, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদ্দীন, আব্দুর রহিম প্রমুখ ছিলেন বৈঠকে।

বিএএসজে নেতৃবৃন্দ কংগ্রেসম্যানের সাথে বাংলাদেশ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাকে পাশে পাবেন বলে নেতৃবৃন্দ আশা করেন। বিএএসজের উদ্যোগে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ মেলায় তাকে অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি সাগ্রহে রাজি হন।

এছাড়া বিএএসজে নেতৃবৃন্দ আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মিলন কেন্দ্র “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে রাজি হন এবং তার সুবিধাজনক সময়ে তিনি তা পরিদর্শনের আশ্বাস দেন।

মতবিনিময়কালে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ বিএএসজে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তারা তাকে সব সময় পাশে পাবেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশি আমেরিকানরা আক্ষরিক অর্থেই আন্তরিক, বন্ধুবৎসল। তারা আমার সত্যিকারের বন্ধু।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *