কলকাতা: ঢাকে কাঠি পড়ে গেছে। আর মাত্র কয়েকদিন তারপরেই দূর্গা পুজো। তবে চলতি বছর করোনা কাঁটায় এ সব কিছুতেই পড়েছে ভাঁটা। যার জেরে চলতি বছর চরম সমস্যায় কুমোরটুলির শিল্পীরা। তবে , কঠিন পরিস্থিতির মাঝেও আশার আলো দেখছে শিল্পীরা।
গণেশ পুজো পেরিয়ে গেলেও মুখে হাঁসি ফোটেনি কুমোরটুলি শিল্পীদের। কারণ চলতি বছর কিভাবে হবে দূর্গাপুজো সেই নিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা। যার জেরে খুবই কম বায়না প্রতিমার। তবে, ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। অল্পস্বল্প বায়না পাচ্ছে শিল্পীরা। ইতিমধ্যেই কুমোরটুলি থেকে দেবী দুর্গা পাড়ি দিলেন হরিদেবপুরের একটি বাড়ির পুজোয়। প্রতিমা শিল্পী মিন্টু পাল পুজো উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেন। কুমোরটুলি থেকে এবার প্রথম কলকাতার কোনও পুজোয় পাড়ি দিলেন দেবী।
এই প্রসঙ্গে শিল্পী বলেন,’এটা মন ভালো করে দেওয়ার প্রতীক। মহামারীর খারাপ ভাগ্য কেটে যাওয়ার প্রতীক এবং অন্যান্য বছরের মতোই ওয়ার্কশপ থেকে মণ্ডপ এবং বাড়িতে পাড়ি দেবেন উমা। সেটা কম সংখ্যায় হলেও’। পায়েল / কাকলি

