শিরোনাম
শনি. ফেব্রু ১৪, ২০২৬

করোনাভাইরাসে সশস্ত্রবাহিনীর ১০৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্রবাহিনীর ১০৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সবাই ৬৫ বয়সোর্ধ্ব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য। এছাড়াও সিএমএইচে বর্তমানে ৯০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে ৬ হাজার ৭৮৩ জন সদস্য/পরিবারবর্গ কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন ৫ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন, সিএমএইচে চিকিৎসাধীন ৯০৩ জন। এর মধ্যে গত সপ্তাহে ৫২১জন আক্রান্ত হন ও মৃত্যুবরণ করেছে ১২ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *