শিরোনাম
সোম. ফেব্রু ১৬, ২০২৬

কলকাতার ইংরেজি মিডিয়াম স্কুলে টিচিং, নন-টিচিং স্টাফ নিয়োগ, ইমেইল পাঠিয়ে আবেদন

শুভ্রদীপ চক্রবর্তী: একাধিক পদে টিচিং, নন-টিচিং স্টাফ নিয়োগ কলকাতার BD Memorial School- এ। আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে।

পদ গুলি হল- একাডেমিক কো-অর্ডিনেটর, অ্যাক্টিভিটি কো-অর্ডিনেটর, স্পোর্টস কো-অর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং মেন্টেনেন্স সুপারভাইজার।

অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে যেই যেই বিষয়ে: ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, অ্যাকাউন্ট্যান্ট এবং সোশ্যাল স্টাডিজ।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন/পোষ্ট গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে বি.এড করা থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইমেইল পাঠিয়ে আবেদন করা যাবে। আপনার সর্বশেষ যোগ্যতা সহ আপনার বায়োডাটা hr@bdmi.org এই ইমেইলে পাঠিয়ে দিন।

আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি জমা দিতে হবে না। বিশদ তথ্য জানার জন্য বিডি মেমোরিয়াল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট bdmi.org তে ভিজিট করুন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *