শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

কানাডার ক্যালগেরিতে বৈশাখী মেলা উদযাপন

কমিউনিটি নিউজ ডেস্ক: কানাডার ক্যালগেরিতে আগাম চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে হেনা আর্ট, ফেইস পেন্টিংসহ বাংলা সংস্কৃতির হরেক রকম খাবারের আয়োজন করা হয়।

মেলায় শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়। প্রবাসী বাঙালিরা নানা রঙে সেজে শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানায় নতুন বছরকে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শেষ হয়।

মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর বিরতির পর প্রবাসীরা যেনো নতুন করে জেগে উঠেছিলো। শিশু-কিশোরদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিলো এক মিলন মেলায়। বাংলাদেশ সেন্ট্রার পরিণত হয়েছিলো একখণ্ড বাংলাদেশে।

চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজক লীনা বৈরাগী জানান, অনেক দিন পর সবার সঙ্গে মিলিত হয়ে এক অন্যরকম আনন্দ উপভোগ করছি। তাছাড়া ক্যালগেরিতে আমরা প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান করছি। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরাই আমাদের এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অন্যতম আয়োজক প্রবণ দাস জানান, শৈশবের চৈত্র সংক্রান্তির মেলাকে খুব মিস করি। হয়তো আর কোনো দিন সেই মেলা ফিরে আসবে না, কিন্তু আমরা চাই আমাদের প্রজন্মের মধ্যে আমাদের সংস্কৃতি যেনো জীবিত থাকে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *