শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

কোয়ারেন্টিনে অপূর্ব-মেহজাবিন

শুটিং চলাকালীন দ্বিতীয়ববারের মতো করোনা পরীক্ষায় ইউনিটের দুজন পজিটিভ আসে। সে কারণে শুটিং বন্ধ করে দেওয়া হয়। এরপর নাটকের পরিচালকসহ অভিনয়শিল্পী অপূর্ব ও মেহজাবিন কোয়ারেন্টিনে চলে গেছেন। পাশাপাশি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বাসায় নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন নাটকটির প্রযোজক।

৮ জুলাই উত্তরার একটি হাউজে ‘প্রাণ প্রিয়’ নামে একটি নাটকের শুটিং সেটে এই ঘটনা ঘটেছে। অপূর্ব, মেহজাবিনরা আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রথম কাজে পুরো টিম করোনা পরীক্ষা করেই নামবে। ৭ই জুলাই করোনা নেগেটিভ নিয়ে ২২ জনের দল শুটিংয়ে নামে। প্রথম দিন সন্ধ্যায় শুটিংয়ে দুজন সদস্য অসুস্থবোধ করেন। ওই সময়ে ইউনিটের দায়িত্বে তাদের দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করানো হয়।

নাটকটির আর মাত্র দুটি দৃশ্য শুটিং বাকি ছিল। এমন সময় শুটিংয়ের শেষ দিন অর্থাৎ ৮ জুলাই সন্ধ্যায় দুজনের ফলাফল পজিটিভ আসে। তাই দৃশ্য দুটি বাদ রেখেই শুটিং বন্ধ ঘোষণা করেন নাটকটির প্রযোজক ও পরিচালক। ইউনিটের দায়িত্বে আক্রান্ত দুজনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তবে ইউনিটের কেউই ওই দুজনের নাম প্রকাশ করতে চাননি।

নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, এটি আমাদের দুর্ভাগ্য। কারণ করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ নিয়েই শুটিংয়ে নেমেছিলাম। এর জন্য বাড়তি খরচও করেছে প্রোডাকশন। শুটিংয়ের প্রথম দিন সন্ধ্যায় হালকা অসুস্থবোধ করেন ইউনিটের দুজন। প্রযোজক নিজ থেকে দুজনকে আবারও করোনা পরীক্ষা করান। দ্বিতীয় দিন শুটিংয়ে সারা দিন দুজনের কারোরই করোনার লক্ষণ দেখা যায়নি। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *