শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

ক্যাপ্টেন পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ। গতকাল বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধার জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ক্যাপ্টেন সাগর চৌধুরী পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তার বাড়ি গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

আজ দুপুরে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ সন্মেলনে জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের জর্ডান প্রবাসী উন্মে জাহানের সঙ্গে ক্যাপ্টেন সাগর চৌধুরী (আব্দুর রাজ্জাক) নামে ফেসবুক- মেসেঞ্জারে পরিচয় হয়। এরপর ইমো ও ফেসবুক-মেসেঞ্জারে সাগর চৌধুরী ক্যাপ্টেন পরিচয়ে কথাবার্তা বলেন। এক পর্যায়ে উন্মে জাহানের ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন এবং ভুয়া নিয়োগপত্র দেন।

এরপর নজরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী ও ডিবির একটি টিম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল সকালে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

আব্দুর রাজ্জাক সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সিলিংফ্যান মার্কার প্রার্থী মেম্বার প্রার্থী। এ ঘটনায় আজ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *