শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করেছেন অপূর্ব

প্রতারক শাহেদের সঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব’র সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিকে জড়িয়ে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল সংবাদ পরিবেশন করে। যার প্রতিবাদে অপূর্ব শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তবে কোন কোন নিউজ পোর্টাল তা জানা যায়নি।

গত ২ দিন আগে অপূর্ব ফেসবুক স্যাটাসে বলেছিলেন, গত দুইদিন থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ভূঁই ফোঁড় ধরনের অনলাইন পত্রিকা কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপুর্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। যা আমার এবং অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আগেও বলেছিলাম অদিতির সাথে আমি এখন সাংসারিক জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা। সেই সাথে আবারো বলছি এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যা কল্পকাহিনী ছড়ানোর দায়ে আমি ঐ সকল অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *