জয়নুল আবেদীন: গত ১৮ ই নভেম্বর বুধবার বেলা ২ ঘটিকায় খলাছড়া জনকল্যাণ সংস্থার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দুস্থদের সহায়তা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংস্থার প্রচার সম্পাদক আবুল কালাম কালন ও এইচ টি এ সেবা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল সোহেলের যৌথ পরিচালনায় এবং সংস্থার সভাপতি অধ্যাপক বদরুল হক (বাদল) এর সভাপতিত্বে খলাছড়া দাখিল মাদ্রাসায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন খলাছড়া হিফজুল কোরান মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় খলাছড়া জনকল্যাণ সংস্থার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্যে সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, এই সংস্থা বিগত ১৭ বৎসর থেকে এলাকার গরীব, দুস্থ, অসহায় মানুষের সেবা করে আসছে। এতিম অসহায় মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহযোগিতা, বিকলাঙ্গ ও অসুস্থ নানা সমস্যায় জর্জরিত মানুষের চিকিৎসাসহ স্বাবলম্বি করার জন্য বেকার অসহায় পরিবারের পুরুষদের মধ্যে রিক্সা ও মহিলাদের কে নানা প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করে আসছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমান্ডার আব্দুল হক, সমাজকর্মী আব্দুল মুনিম, সমাজকর্মী আবুল কালাম, এইচ টি এ সেবা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল সোহেল, সংস্থার প্রচার সম্পাদক আবুল কালাম (খালন) কোষাধক্ষ্য জাহেদ আহমদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে খলাছড়া জনকল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম আলী (হায়দর) সহ খলাছড়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম, হিফজুল কোরানের শিক্ষক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, দক্ষিণ খলাছড়া সাকরপুর ভুইয়ার মুরা নরসিংপুর মসজিদের ইমামগণ, জকিগঞ্জ আই টিভির বার্তা সম্পাদক ওমর ফারক, সাবেক ১নং ওয়ার্ডের কমিশনার আব্দুল মুনিম, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান আব্দুল করিম, মুহিবুর রহমান, আব্দুল মন্নান, আব্দুল কায়ুম, মোস্তফা আহমদ, জুনেদ আহমদ, খছরুজ্জামান, জালাল আহমদ ও বৃহত্তর খলাছড়ার সর্ব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার একজন অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য সংস্থার পক্ষ থেকে ১০,০০০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয় এবং খলাছড়া কেন্দ্রীয় মসজিদের ইমামের মোনাজাতের পর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। খলাছড়া জনকল্যাণ সংস্থার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে টেকনিক্যাল সাপোর্ট ও ফটোগ্রাফি ব্যবস্থাপনায় ছিলেন তারেক ডিজিটাল ষ্টুডিও এর পরিচালক তারেক আহমদ। খবর বিজ্ঞপ্তি

