শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডি‌ক‌্যাল বোর্ড।

রোববার (৭ নভেম্বর) খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, এবারো এভারকেয়ার হাসপাতালের মেডিক‌্যাল বোর্ডের চিকিৎসকরা সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার ফার্দার ম্যানেজমেন্ট, ফার্দার ফলোআপ এবং পরবর্তী চিকিৎসার একটি মাল্টি ডিসেপ্ল্যানারি অ্যাডভান্স ডেভেলপ সেন্টার দেশের বাইরে যেকোনো ভালো কান্ট্রিতে গিয়ে নিতে বলেছেন। অর্থাৎ এটা বুঝতে হবে উনার যে এবারের চিকিৎসা সত্যিকার অর্থেই ‘সি নিডস ভেরি গুড কোয়ালেটেটিভ মেডিক‌্যাল ট্রিটমেন্ট’।

তিনি বলেন, উনাকে গত ১২ তারিখ হাসপাতালে নেয়ার পর মেডিক‌্যাল বোর্ডের চিকিৎসকরা অনুভব করে; উনার আরো বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেই অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা হয়। একটি বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ রাখতে হবে, উনি বিভিন্ন রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন এবং আছেন। উনার সুচিকিৎসা গত চার বছর ‍যাবৎ উনি যখন জেলখানায় ছিলেন সেখানে সত্যিকার অর্থে সুচিকিৎসার সুবন্দোবস্ত সরকারের পক্ষ থেকে করা হয়নি। এই অবস্থায় উনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি। সেজন্য সুচিকিৎসার জন্য দেশের বাইরে মাল্টি ডিসিপ্ল্যানারি ডেভেলপ সেন্টারে করার জন্যে এবারো এভারকেয়ারের হসপিটালের চিকিৎসকরা শুধু নয়, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডি‌ক‌্যাল বোর্ড পরামর্শ দিয়েছে দেশের বাইরে উনার পরবর্তী চিকিৎসা গ্রহণ করার জন্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি এখন ভালো আছেন। আপনাদের মাধ্যমে আবারো আমি দেশবাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৫ অক্টোবর জানানো হয় খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়েছে। বায়োপসিতে কোনো জটিলতা ধরা না পড়ায় ভর্তির ২৬ দিন পর আজ তাকে বাসায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *