শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

গুয়াহাটিতে রাজ্যের প্ৰথম জেনেরিক ফাৰ্মাসির উদ্বোধন, ৮০ শতাংশ রেহাইমূল্যে মিলবে ওষুধ

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার গুয়াহাটিতে রাজ্যের প্ৰথম জেনেরিক ফাৰ্মাসির উদ্বোধন হয়েছে। প্রত্যেক ওষুধ ৮০ শতাংশ রেহাইমূল্যে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে। সে অনুযায়ী ১০০ টাকার ওষুধ মিলবে মাত্র ২০ থেকে ২৫ টাকায়।


আজ গুয়াহাটি মহানগরের লালগণেশে অবস্থিত ভারতীয় জীবন বিমা সেটেলাইট কাৰ্যালয়ের বিপরীতে জেনেরিক ফাৰ্মাসিটির উদ্বোধন করেছেন জাভা ইন্ডিয়ার রিজিওনাল আধিকারিক বিজিত রায়। ফার্মাসির স্বত্বাধিকারী কৌশিক চক্রবর্তী এ প্রসঙ্গে জানান, প্ৰায় সব রোগের ওষুধ পাওয়া যাবে জাভা ইন্ডিয়ার এই জেনেরিক ফাৰ্মাসিতে। তিনি জানান, গোটা অসমে এই প্রথম জেনেরিক মেডিসিনের ফার্মাসি খোলা হয়েছে। কেবল ওষুধই নয়, তাঁর ফার্মাসিতে ওষুধের পাশাপাশি টুথব্ৰাশ, টুথপেস্ট থেকে শুরু করে যাবতীয় প্রসাধনী সামগ্রীও পাওয়া যাবে।

কৌশিক চক্রবর্তী জানান, সাধারণ ফাৰ্মাসিতে যে সব ওষুধ ১০০ টাকায় পাওয়া যায়, তাঁদের জেনেরিক ফাৰ্মাসিতে সেই অশুধ ২০ থেকে ২৫ টাকায়, অর্থাত্‍ ৮০ শতাংশ রেহাই মূল্যে উপলব্ধ হবে। তিনি জানান, ক্যানসার, কিডনি, ডায়াবেটিস থেকে শুরু করে সব ধরনের জীবনদায়ী ওষুধ এই ফাৰ্মাসিতে পাওয়া যাবে। তবে এ মহূর্তে ৫০ থেকে ৭০ শতাংশ রোগের ওষুধ উপলব্ধ হবে, জানান কৌশিক চক্ৰবৰ্তী। এসকেডি / অরবিন্দ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *