শিরোনাম
রবি. মার্চ ২২, ২০২৬

গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে পূর্ব লন্ডনে শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

জয়নুল আবেদীন: গ্লোবাল এইড ট্রাস্টের অর্থায়নে প্রতিষ্ঠানের সিইও ড. আশরাফ মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় কমিউনিটি ফান্ডরেইজিং অফিসার মোহাম্মদ জয়নুল আবেদীনের তত্বাবধানে করোনা স্বাস্থ্যবিধি মেনে রোববার (২ আগস্ট) পূর্ব লন্ডনে শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

কোরবানির মাংস বিতরণের সময় ‘দ্যা গ্রেইট বেঙ্গল টুডে’ পত্রিকার এডিটর ইন চীফ জনাব এম এ এইচ খান, ‘দ্যা গ্রেইট বেঙ্গল টেলিভিশন’ এর প্রেজেন্টার জনাব মনিরুজ্জামান জামাল, গ্লোবাল এইড ট্রাস্টের ভলান্টিয়ারগণসহ পূর্ব লন্ডনের গণমাধ্যম ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বব্যাপী এই কোরবানি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ২০ হাজার মানুষের মধ্যে, পূর্ব আফ্রিকায় ৩ হাজার মানুষের মধ্যে ও ইয়েমেনে ৩৫০০ মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও তার মধ্যে যুক্ত আছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *