শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

চলচ্চিত্র উৎসবের শেষ দিনে সত্যজিতের চরিত্রেরা সব এক মঞ্চে

কলকাতা প্রতিনিধি: ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ছিল শেষ দিন। গত ২৫ এপ্রিল এই উৎসবের উদ্বোধন করা হয় কলতকাতার নজরুল মঞ্চে। আজ সন্ধ্যার পর উৎসবের সমাপনী অনুষ্ঠান ছিল কলকাতার রবীন্দ্র সদনে। সেই অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা–অভিনেত্রীসহ সেরা কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এদিকে চলচ্চিত্র উৎসবের শেষ দিনে চলচ্চিত্র উৎসব কমিটি রবীন্দ্র সদনে দুপুরে আয়োজন করে নতুন অনুষ্ঠান কলকাতায় সত্যজিৎ রায়ের চরিত্ররা। এ অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করা শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা বরুণ চন্দ, নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র, অভিনেতা রঞ্জিত মল্লিক, অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকর, ‘পথের পাঁচালি’র অপু চরিত্রের অভিনেতা সুবীর ব্যানার্জি, ‘সোনার কেল্লা’র মুকুল চরিত্রের কুশল চক্রবর্তী, ‘ফেলুদা’র সহকারী তপসে চরিত্রের সিদ্ধার্থ ব্যানার্জি, ‘ডাকঘর’–এর রতন চরিত্রের অভিনেত্রী চন্দনা ব্যানার্জি, ‘শাখা প্রশাখা’য় শিশুশিল্পী ডিঙ্গো চরিত্রের অভিনেতা সোহম চক্রবর্তী। উৎসব কমিটি উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান তাঁদের।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের ছবির টেকনিশিয়ান অনিল ঘোষ, সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখার্জি এবং চিত্রগ্রাহক তারাপদ ব্যানার্জি ও হিরক সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তী, পরিচালক ও সত্যজিৎ রায়ের ছেলে পরিচালক সন্দীপ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক অরিন্দম শীল এবং সাংবাদিক গৌতম ভট্টাচার্য।

সত্যজিৎ রায়ের ছবির চরিত্রেরা পরিচালকের ছবি নিয়ে কথা বলেন, করেন স্মৃতিচারণা। তুলে আনেন সেই দিনের নানা অজানা কথা। ছবিতে অভিনয় করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথাও তাঁরা তুলে ধরেন। তুলে ধরেন সে যুগের নায়ক–নায়িকাদের নানা অজানা কথা, সত্যজিৎ রায়ের নানা উপদেশ ও নির্দেশনার কথাও।

উৎসবের শেষ দিনে দেখানোর তালিকায় ছিল ‘অ্যানাটোমিয়া’, ‘আ হিরো’, ‘অ্যান্নেট্টে’, ‘দ্য রেপিস্ট’, ‘ট্রি পিয়ানি’, ‘কালকক্ষ’, ‘মানিকবাবুর মেঘ’, ‘বালা’, ‘কেন এল না’, ‘লাগাম’, ‘তারাদের মাঝে’, ‘বন্দে মাতরম’ ছবিগুলো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *