শিরোনাম
মঙ্গল. ফেব্রু ৩, ২০২৬

জকিগঞ্জের গ্যাসক্ষেত্রকে পূর্ণাঙ্গ গ্যাস উত্তোলন কেন্দ্র, জকিগঞ্জে মাদকের প্রবেশ বন্ধ ও পাক হানাদার মুক্ত প্রথম অঞ্চলের স্বীকৃতির দাবিতে লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

জয়নুল আবেদীন, লন্ডন: গতকাল ২২শে জুন রোজ মঙ্গলবার ইস্ট লন্ডনের সোনার গাওঁ রেস্টুরেন্টে দেশের ২৮তম গ‍্যাস ফিল্ড হিসেবে জকিগঞ্জের গ্যাসক্ষেত্রকে পূর্ণাঙ্গ গ‍্যাস উত্তোলন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি ঘোষণা এবং জকিগঞ্জে মাদকের প্রবেশ বন্ধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার শেরোয়ান হোসেন চৌধুরী এবং সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আবুল হোসেন।

সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ বলেন, এই কাজে কোন অজুহাতে দীর্ঘসূত্রতা কিংবা অতীতের ন্যায় অদৃশ্য কারণে আটগ্রামের পেট্রোবাংলার মতো যাতে বন্ধ না হয়ে যায়, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবং এই গ্যাসক্ষেত্র থেকে উত্তোলনকৃত গ্যাস জাতীয় গ্রিডে দেয়ার পাশাপাশি স্থানীয় চাহিদা মিটানো ও স্থানীয় লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবা ও অন্যান্য নেশা জাতীয় সামগ্রী প্রবেশে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ অনতিবিলম্বে তা বন্ধে পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা যুদ্ধে জকিগঞ্জকে প্রথম পাক হানার মুক্ত অঞ্চল দাবি করে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর পবিত্র ঈদুল ফিতরের দিন মুক্তিযুদ্ধের উত্তর পূর্ব জোনের বেসামরিক উপদেষ্টা দেওয়ান ফরিদ গাজি এমএলএ, আব্দুল লতিফ এমএলএ, আব্দুর রহিম এমএলএ এবং ৪নং সেক্টর কমান্ডার সি আর দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। নেতৃবৃন্দ জকিগঞ্জকে প্রথম পাক হানাদার মুক্ত অঞ্চল ঘোষণা করে সিলেটবাসীর অর্জনকে সরকারি স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান।

উক্ত সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ট্রেজারার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, জকিগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি ও সিলেট ভয়েসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলে আহমদ চৌধুরী একলিম, এডুকেশন সেক্রেটারি কাজি খালেদ আহমদ ও এসিস্ট্যান্ট রিলিজিয়াস সেক্রেটারি কাজি মাওলানা এমদাদুল হক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *