শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

জমির পাওনা টাকা পরিশোধের দাবিতে ২০ গ্রামবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে ব্যক্তি মালিকানা জমির পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির উদ্যোগে শহরের মালশাপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের ক্রসবার বাঁধ-৩ এর সামনে আটটি মৌজার জমির মালিক অন্তত ২০ গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ভূমি মালিকরা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়াবাড়ি, রায়পুর, বিয়াড়া, বড় পিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম, ছোটপিয়ারী ও বনবাড়িয়া মৌজার ১০৮১.৭০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা দিয়ে মাটি ভরাটের কাজ করা হচ্ছে। কিন্তু এখনও এসব জমি অধিগ্রহণ করা হয় নাই। বিগত ৫ বছর যাবত জেলা প্রশাসনের পক্ষ থেকে সিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমির মালিকদের পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দিয়ে সমস্ত কাগজপত্র জমা নিয়েছেন।

কিন্তু টাকা পরিশোধ করছেন না। তারা বলেন, পরপর তিনজন জেলা প্রশাসক ভূমির দাম পরিশোধের আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। এ অবস্থায় জমির মালিকরা শুধু আশ্বাস নয় দ্রুত জমির দাম পরিশোধ করার দাবী জানান নচেৎ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেয়া হয়।

৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হাসেম, ৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান উল্লাহ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *