শিরোনাম
বুধ. মার্চ ৪, ২০২৬

জাতিসংঘ: রোহিঙ্গারা নিরাপদে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না

ইউএনবি: জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি বলেন, ‘বিশ্ববাসীর ভুলে যাওয়া উচিত নয় যে মিয়ানমারের প্রায় দশ লাখ রোহিঙ্গা নিজ দেশের সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে’

রোহিঙ্গারা নিরাপদে সসম্মানে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আগত জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস। তিনি বলেন, “বিশ্ববাসীর ভুলে যাওয়া উচিত নয় যে মিয়ানমারের প্রায় দশ লাখ রোহিঙ্গা নিজ দেশের সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”

সোমবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে সপ্তাহব্যাপী সফর শুরু করেন জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এবং ভাসানচর পরিদর্শন করবেন; যেখানে ইতোমধ্যে অনেক রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়েছে।

পরিদর্শনকালে অ্যান্ড্রুস সরকারের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন।

অ্যান্ড্রুস বলেন, “মিয়ানমারের জান্তা পরিকল্পিতভাবে মিয়ানমারের জনগণের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। প্রাণের ভয়ে যারা মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, বিশ্ববাসী তাদের সমর্থন করছে। আমি তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার আমাকে এই পরিদর্শনের যে বিশেষ প্রবেশাধিকার দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই সফরের মাধ্যমে মিয়ানমার সম্পর্কিত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবো।”

অ্যান্ড্রুস জানান, তিনি বিশেষ করে রোহিঙ্গাদের কথা শোনার জন্য, তাদের প্রতি নিজের সমর্থন জানাতে এবং তাদের সঙ্গে টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একসঙ্গে কাজ করার জন্য তাদের সঙ্গে দেখা করতে উন্মুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *