শিরোনাম
সোম. ফেব্রু ১৬, ২০২৬

জাপান-ভিয়েতনাম প্রতিরক্ষা বিনিময় চুক্তি, উদ্বিগ্ন চীন

জাপান এবং ভিয়েতনাম আন্তঃসহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি প্রতিরক্ষা বিনিময় চুক্তি সই করেছে। নতুন এই চুক্তির ফলে জাপানে তৈরি সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি ভিয়েতনামের সঙ্গে বিনিময় করতে পারবে টোকিও। এদিকে প্রতিবেশী দুই দেশের এই চুক্তি উদ্বেগ বাড়িয়েছে চীনের। খবর আল জাজিরা’র।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেছেন, শনিবার স্বাক্ষরিত এই চুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত অংশীদারত্বের সম্পর্কে ‘নতুন এক উচ্চতায়’ নিয়ে যাবে এবং এতে করে বহুজাতিক যৌথ সামরিক মহড়া ছাড়াও আরও অন্যান্য উপায়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদী তিনি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক নৌযানসহ নির্দিষ্ট কিছু সরঞ্জাম বিনিময় নিয়ে আগামীতে আলোচনা হবে। হ্যানয়ে দুই দিনের সফর করছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি। ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী ফান ভান গিয়াংয়ের সঙ্গে চুক্তিতে সই করেন। এদিকে এখন হ্যানয় সফর করছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেইজিং ভিয়েতনামকে ৩০ লাখ ডোজ কোভিড টিকা উপহার দেওয়ার পরিকল্পনা করছে। তিনি আরও বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং ভিয়েতনামের একপাক্ষিক যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। এটা হলে জটিলতা আরও বাড়বে যা মতভেদ বাড়বে দুই পক্ষের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *