শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

জেনে বুঝে করোনা ছড়িয়েছে চীন, মামলা করলেন বিহারের আইনজীবী, সাক্ষী মোদি-ট্রাম্প

আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পাটনা: চমক বললেও কম বলা হবে। এমন ঘটনাই ঘটিয়েছেন বিহারের এক বাসিন্দা। বিশ্বের করোনা পরিস্থিতিতে চটে লাল মুরাদ আলি সরাসরি আদালতে চলে গিয়েছেন। মামলা দায়ের করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গোটা ঘটনরা সাক্ষী হিসেবে তিনি দু’টি নাম নিয়েছেন। সেই সাক্ষীদ্বয় হলেন নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প। আদালত এই মামলা শুনতেও রাজি হয়েছে। শুনানির তারিখ দেওয়া হয়েছে ১৬ জুন।

আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কারণেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯,২৭০,২৭১,৩০২,৩০৭,৫০০,৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা রুজু হয়েছে। মুরাদ আলির দাবি, সমস্ত গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তাঁর অভিযোগের ভিত্তি।

প্রসঙ্গত এটাই প্রথম নয়। এর আগেও বিহারের মুজফফরপুর অঞ্চলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চিনের ভারতীয় মুখপাত্র সান ওয়েডংয়ের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিও হয় ম্যাজিস্ট্রেট আদালতে। নিউজ১৮

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *