শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব, নতুন স্বপ্ন দেখালেন মমতা

সত্যেন পাল: নতুন স্বপ্ন দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, এবার আমার একটা লড়াই। শিল্প আর কর্মসংস্থান। আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব। জানিয়েছেন মমতা। বাংলার রাজনীতিতে বরাবরের লড়াকু নেত্রী বলেই পরিচিত মমতা বন্দ্যোাপাধ্যায়। তিনিই জানালেন নতুন লড়াইয়ের কথা। এদিকে কর্মসংস্থানের দাবিতে গোটা বাংলা জুড়ে বার বার নানা দাবি উঠছে। সিঙ্গুরে শিল্পের জমিতে ভেড়ি তৈরি নিয়েও নানা কথা উঠতে শুরু করেছে। তার মধ্যেই তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, শিল্প ও কর্মসংস্থানের কথা।

এদিকে ফের চেয়ারম্যান মনোনয়ন নিয়েও সকলকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় তৃণমূল। তৃণমূলের আসল জায়গা বাংলা। আপনারা দলকে মজবুত করে গড়ে তুলুন। এদিন বিজেপিকেও একহাত নেন তিনি। মমতা বলেন, আজ ত্রিপুরায় গেলে আমাদের মারধর করা হচ্ছে। ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। বাংলায় এর থেকে বেশি অত্যাচার সহ্য় করেছি। তিনি বলেন, তৃণমূলের অপর নাম সংগ্রাম, আন্দোলন। তৃণমূল মুখে নয়, কাজে বিশ্বাস করে। তৃণমূল বিবেকানন্দর কথায় বিশ্বাস করে। তৃণমূল মাথা নত করবে না। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *