শিরোনাম
শুক্র. ফেব্রু ৬, ২০২৬

ডা. জহিরের সম্মানে বিশ্বনাথ ফাউন্ডেশন ইউকের সংবর্ধনা সভা

যুক্তরাজ্য সফররত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ডা. মাহবুব আলী জহিরের সম্মানে বিশ্বনাথ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে গত ৩১ আগস্ট বুধবার হোয়াইটচাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব মনির উদ্দিন বশির। যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জেএমজি এয়ারকার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমদ এবং সামাদুর রহমান রাহিন।

সভার শুরুতে সংবর্ধিত অতিথি ডা. মাহবুব আলী জহিরের পরিচিতি এবং কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট মনির আহমদ। ডা. মাহবুব আলী জহিরকে অত্যন্ত কাছের বন্ধু উল্লেখ করে মনির আহমদ বলেন, ‘ব্রিটিশ পাসপোর্টধারী ডা. মাহবুব আলী জহির যুক্তরাজ্যে উন্নত জীবনযাপনের সব লালসা ত্যাগ করে মাতৃভূমির মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য স্থায়ীভাবে সিলেটে বসবাস করছেন।’ ব্যক্তিগতভাবে অনেক গরীব-দুঃখী মানুষকে চিকিৎসার জন্য ডা. জহিরের কাছে পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ডা. জহির বিনামূল্যে তাদের চিকিৎসা দিয়েছেন। অনেককে বিনামূল্যে ওষুধ দিয়েও সাহায্য করেছেন। তিনি এমনিতেই গরীব-অসহায় রোগীদের কাছ থেকে কোনো ভিজিট ফি রাখেন না।’

সংবর্ধনা সভায় আগত বিশ্বনাথবাসী অন্যান্য নেতৃবৃন্দ ডা. জহিরের মানবিক বিভিন্ন কাজের স্মৃতিচারণ করেন এবং তাদের অনেকেই ডা. জহির এবং তাঁর পরিবারের কাছ থেকে সরাসরি উপকৃত হয়েছেন বলে সভায় তুলে ধরেন।

বক্তাদের কাছ থেকে ডা. মাহবুব আলী জহিরের নানা মানবিক কাজের কথা শুনে সংর্বধনা সভার প্রধান অতিথি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম এমপি রুশনারা আলী বলেন, ‘ডা. মাহবুব আলী জহিরের মানসেবামূলক কাজগুলো অত্যান্ত প্রশংসাযোগ্য এবং অনুকরণীয়। সমাজে এমন মানবিক লোকের বড়ই প্রয়োজন।’ দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় ডা. মাহবুব আলী জহিরের উদারতার গল্পগুলো জানতে পেরে তিনি অভিভূত হয়েছেন বলেও জানান বেথনাল গ্রিন এন্ড বো আসনের লেবার দলীয় এই এমপি।

সংবর্ধিত অতিথি ডা. জহির বলেন, ‘যুক্তরাজ্যে প্রবাসীদের ভালোবাসায় আমি অভিভূত। প্রবাসীরাও বাংলাদেশের মানুষের জন্য নানাভাবে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছেন।’ তিনি তাঁর বিভিন্ন মানবিক প্রকল্পে প্রবাসীদের অবদানের কথা স্বরণ করে বলেন, ‘তিনি এবং তাঁর মাউন্ট এডোরা হসপিটাল আগামীতেও গরীব ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যহত রাখবেন।’ তিনি আরও বলেন, ‘স্ট্রোকের রোগীরা সময়মত চিকিৎসা না পেলে মারা যায়। যে কারণে স্ট্রোকের চিকিৎসার আধুনিক সরঞ্জাম সুবিধা চালু করতে কাজ করছে মাউন্ট এডোরা হসপিটাল।’ এ কাজে তিনি প্রবাসীদের সহায়তা চান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর জেনারেল এ এইচ এম নুরুজ্জামান, ব্যারিস্টার নাজির আহমদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি লাকি মিয়া, মুক্তিযোদ্ধা লোকমান আহমদ ও কমিউনিটি নেতা গৌস খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিষ্টার আব্দুস শহীদ, ডা. বজলুর রহমান, ব্যারিষ্টার এনামুল হক, বিশ্বনাথ ফাউন্ডেশনের ট্রেজারার সিরাজুল ইসলাম জেপি, আজিজুর রহমান ও আশিক আলী প্রমুখ।

ডা. মাহবুব আলী জহিরের সংবর্ধনা সভায় বিশ্বনাথ প্রবাসীরাসহ বিলেতের বাঙালি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *