শিরোনাম
মঙ্গল. এপ্রি ৭, ২০২৬

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

  • টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন নাফিস ইকবাল

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পেঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে সফরকারীরা।

মঙ্গলবার রাতে ঢাকায় হোটেলে অবস্থান করে বুধবার ভোরে সিলেটের উদ্দেশে রওয়ানা দিবে কিউইরা।

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। টেস্টের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। কিন্তু নিউজিল্যান্ড বোর্ডের অনুরোধে সেই প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়। কারণ দীর্ঘ সময় ধরে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় তারা।

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এবং নতুন চক্রে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের।

ইনজুরিতে থাকায় নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। এক মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে নেতৃত্ব দেওয়া লিটন দাস।

সিরিজে খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল খান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *